টানা দুই ম্যাচ জয়ে দ্বাদশ এশিয়া কাপের ফাইনালের পথে এগিয়ে গেল শ্রীলঙ্কা। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা হাইভোল্টেজ এক ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়েছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে ভারত ৯ উইকেটে ২৬৪ রান167043.2 জমা করে। জবাবে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে ৪ বল আগে লক্ষ্যে পৌছে যায়। ভারতের দেয়া ২৬৫ রান তাড়া করতে নেমে শুরুতেই ৮০ রানের জুটি পায় শ্রীলঙ্কা। এই জুটি ভাঙ্গেন স্পিনার ১৩৪ রান পর্যন্ত দলকে টেনে নেন ওপেনার কুশল সিলভা ও সাঙ্গাকারা।  ৬৪ রান করা কুশলকে নিজের ঘূর্ণিতে বধ করে অশ্বিন। ৪ চার ও ২ ছয়ে ৬৪ করা কুশলের উইকেট দিয়ে একদিনের ক্রিকেটে শততম উইকেট শিকারীরর তালিকায় নিজেকে যুক্ত করেন অশ্বিন। এরপর নাটকীয় মোড় এনে দেন রবিন্দর জাদেজা। ৩২তম ওভারে বোলিংয়ে এসে জাদেজা ব্যাটসম্যান জয়াবর্ধনেকে (৯)। পরের বলেই চান্দিমালকে শূণ্য রানে ফিরিয়ে ভিরাটকে স্বস্তি ফিরিয়ে দেন জাদেজা। চাপে থাকা লঙ্কানদের আরও চেপে ধরেন পেসার মোহাম্মদ সামি। ১৬৫ রানে ম্যাথুসকে (৬) ও সেনানায়েকেকে (১২) রানে ফিরান এই পেসার। পরের গল্পটা শুধুই সাঙ্গাকারাময়। চিনচেনা মাটিতে ক্যারিয়ারের ১৮তম শতক তুলে নেন। মাত্র ৮৩ বলে ১২ চার ও ১ ছয়ে শতক তুলে নিয়ে ১০৩ রানে আউট হন তিনি। সাঙ্গাকারা আউট হবার সময় জয়ের থেকে ৭ রান দূরে ছিল শ্রীলঙ্কা। জয়ের বাকি কাজটুকু সাড়েন থিসারা পারেরা ও অজন্তা মেন্ডিস।  ভারতের হয়ে সামি মোহাম্মদ ও জাদেজা ৩টি করে এবং অশ্বিন ২ উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রান করেছেন ওপেনার শিখর ধাওয়ান। এ ছাড়া অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে ৪৮ রান। ইনিংসের শুরুতে রোহিম শর্মা ও শিখর ধাওয়ান ৩৩ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন সুচিত্রা সেনানায়েকে। দশম ওভারের দ্বিতীয় বলে সেনানায়েকের বলে এলবিডব্লিউর শিকার হন রোহিম শর্মা (১৩)। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় ভারত। দলকে বড় স্কোরের পথে এগিয়ে নেন কোহলি ও ধাওয়ান। ৯৭ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।কিন্তু ইনিংসের ২৭তম ওভারে মেন্ডিস বোলিংয়ে এসে কোহলিকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে আনন্দে ভাসান। ৫১ বলে ৪ চার ও ১ ছয়ে কোহলি ৪৮ রান করে মেন্ডিসের বলে সরাসরি বোল্ড হন তিনি। তৃতীয় উইকেটে ধাওয়ান নতুন সঙ্গী রাহানেকে নিয়ে এগুতে থাকেন। দলকে টেনে নেন ১৭৫ রান পর্যন্ত। এরপর রাহানে অহেতুক শটস খেলতে গিয়ে সেনানায়েকের দ্বিতীয় শিকারে পরিণত হন। তার ব্যাট থেকে আসে ২২ রান। এক্সটা কভারে তার ক্যাচ ধরেন লাহিরু থিরিমান্নে। শতকের পথে থাকা ধাওয়ান এরপর মেন্ডিসের ঘুর্ণিতে পরাস্ত হন। চল্লিশতম ওভারের তৃতীয় বলে আউট হবার আগে ৭ চার ও ১ ছয়ে ৯৪ রান করেন তিনি। এরপর ১৯ রান যোগ হতেই আরও ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। সাজঘরে ফিরেন কার্তিক (৪), রাইডু (১৮), স্টুয়ার্ট বিনি (০)। শেষ দিকে জাদেজার ২২, অশ্বিনের ১৮ ও মোহাম্মদ সামির ১৪ রানের সুবাদে ২৬৪ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। শ্রীলঙ্কার হয়ে মেন্ডিস ৪টি, সেনানায়েকে ৩টি এবং মালিঙ্কা ও চাতুরাঙ্গা ১টি করে উইকেট নেন।