শ্রীলঙ্কার বিপক্sষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলার সময় ড্রেসিংরুমে বসে থাকা সাকিব আল হাসান ক্যামেরার দিকে তাকিয়ে যে ইঙ্গিতকরেছিলেন, সেটি এককথায় অশোভন। শাস্তিস্বরূপ তিন ম্যাচে নিষিদ্ধ হওয়ার সঙ্গে তিন লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামীকাল এশিয়া কাপে মাঠে নামবেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে সাকিবকে পেয়ে স্বস্তি ফিরে পেয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। মুশফিকের ভাষায়, ‘সাকিবের ফেরাটা আমাদের জন্য ভালো দিক। দল একটু ব্যালেন্স হবে। সবচেয়ে বড় কথা হলো, সে দলে থাকলে আমার ওপর চাপ একটু কম থাকে। দলের জন্য সে সব সময়ই সহায়ক।’ সাকিব সম্পর্কে মুশফিক বলেন,‘সাকিব ফেরাতে আমাদের একজন একটা বোলারের প্রয়োজন হয় না। সাকিব যে ধরনের ক্রিকেটার ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সেরাটা দিতে পারলে দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ হবে।