Bangladesh-dejected.jpgআফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। মুশফিকদের কারণটা স্পষ্ট। উইকেট থেকে সুবিধা আদায় করে যত দ্রুত সম্ভব আফগানিস্তানকে গুড়িয়ে দিতে হবে।  সময় গড়ানোর সাথে সাথে মুশফিকের সিদ্ধান্তের মান রাখলেন বোলাররা। ১৭.১ বলেই আফগানিস্তানের সব ব্যাটসম্যান সাজঘরে। স্কোরবোর্ডে মাত্র ৭২ রান। জয়ের বাকি কাজটুকু সাড়েন ব্যাটসম্যানরা। তামিম ইকবাল ও আনামুল হক শুরুতেই ৪৫ রান জমা করেন। তামিম ২১ রানে সাজঘরের পথ ধরলেও ক্রিজে থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করেন  সাকিব ও আনামুল। ৪৮ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় টাইগাররা। সাকিব ১০ ও আনামুল ৪৪ রানে অপরাজিত থাকেন। ইনিংসের প্রথম বলেই প্রথম উইকেট নেই আফগানিস্তানে। কিলার মাশরাফি। সাজঘরে মোহাম্মদ শেহজাদ। মিড অফে ক্যাচ ধরলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় উইকেটে ঘুরে ধারানোর চেস্টা আফগানিস্তানের।  ৩৬ রান যোগ করলেন নাজিব তাকারি ও গুলবাতিন নায়েব। এরপর ধস নামলো আফগান শিবিরে। ৩৬ রানেই আরও ৩ উইকেট হারালো অতিথীরা। ষষ্ঠ ওভারে সাকিব নেন ২ উইকেট এবং পরের ওভারে সাব্বির রহমানের সরাসরি থ্রোতে রান আউট আরেক আফগান। এরপর আর কোমড় সোজা করে দাড়াতে পারেনি আফগানিস্তান। ৩৬ রাতে ৩ উইকেট হারানো আফগানিস্তান পরের ৩৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন গুলবাতিন নায়িব। এছাড়া শফিউল্লাহ ১৬ ও করিম সাদিক ১০ রান করেন। বাংলাদেশের বোলিং তোপে আফগানিস্তানের ৭ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌছতে পারেনি।     বাংলাদেশের তিন স্পিনার সাকিব, মাহমুদুল্লাহ ও রাজ্জাক আফগান শিবির ধসিয়ে দিতে বড় ভূমিকা পালন করে। সাকিব ৩.১ বলে ৮ রানের খরচে নেন ৩ উইকেট, রাজ্জাক ২০ রানে ২টি এবং মাহমুদুল্লাহ ৮ রানে ১ উইকেট নেন। অলরাউন্ডারিং পারফরমেন্সের কারণে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।