রোববার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। একদিনের ব্যবধানে সোমবার একই ঘোষণা দিলেন মাহেলা জয়াবর্ধনে। ইন্ডিয়ান উইজডেনকে সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মাহেলা জয়াবর্ধনে। বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই ইতি টানবেন এই দুই লঙ্কান। এদিকে অবসর নেবার পিছনে সাঙ্গাকারার কারণকেই তুলে ধরেছেন মাহেলা। তিনি বলেন,‘তরুণদেরকে এগিয়ে আসতে হবে। আর এ কারণেই অবসর নেবার এটাই শ্রেষ্ঠ সময়। এ কারণে জায়গা ছেড়ে দিতে চাচ্ছি আমি।’ শর্ট ফরম্যাটেই টি-টোয়েন্টি ক্রিকেটে মাহেলা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। ৪৯ ম্যাচে ১ হাজার ৩৩৫ রান করেছেন সাবেক এই অধিনায়ক।