আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে চমক দেখাল নেপাল। বৃহস্পতিবার ৯ রানে জয় পেয়েছে নেপাল। বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানি
স্তানের আমন্ত্রণে ব্যাটিংয়ে নামে নেপাল। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। জবাবে আফগানিস্তানি ইনিংসের শেষ পযন্ত লড়াই করে ১৩২ রানে আটকে যায়। নেপালের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সুবাস কাকুয়িল । ৬টি চার ও ১ ছয়ে এ রান করেন তিনি। এছাড়া গ্রায়ান্ডা মাল্লা ২২ ও সারাদ ভেসায়াসকার ৩৭ রান করেন। বোলারদের হয়ে শাপুর জারদান ২টি উইকেট নেন। ১টি করে নেন দওলাত জারদান, মিরওয়িজ আশরাফ ও মোহাম্মদ নবি। লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ রান তুলতেই ৫ উইকেট হারায় আফগানিস্তান। সাজঘরে ফিরেন করিম সাদিক (৮), মোহাম্মদ শেহজাদ (৬), নাজিবুল্লাহ জারদান (৫), নওরাজ মঙ্গল (৫), মোহাম্মদ নবি (১)। এরপর ষষ্ঠ উইকেটে শফিউল্লাহ ও আসগর স্টানিয়জাই ৩৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। কিন্তু পনেরতম ওভারের প্রথম বলে শফিউল্লাহ (৩৬) বোলার রেগুমির বলে বিদায় নিলে আফগানদের সকল আশা ভেঙ্গে যায়। তবে শেষ ওভারে আফগানদের সম্ভবনা বাঁচিয়ে রাখেন আসগর স্টানিয়জাই। শেষ ওভারে ২৪ রানের প্রয়োজনে ব্যাটিং করে আসগর স্টানিয়জাই প্রথম চার বলে ১৪ রান তুলে নেন। পঞ্চম বলে লং অনে ক্যাচ দেবার শেষ আশাও শেষ হয় আফগানদের। ৩৬ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৯ রান করেন আসগর স্টানিয়জাই। শেষ বলে আর কোন রান না পাওয়ায় ৯ রানেই পরাজয় বরণ করতে হয় আফগানদের। এ জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আফগানিস্তান।