srilanka criদুই বছর পর পুরনো হারের বদলা নিলো শ্রীলঙ্কা। দিনভর গুঞ্জন বাংলাদেশে অনুষ্ঠিত ফাইনালে খেলবে কে? ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা না রানারআপরা। হাজারো শ্রীলঙ্কার সমর্থকদের হতাশ করে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ডাকওয়ার্থ / লুইস ২৭ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা।  ফাইনালের আগে আরেক ফাইনাল উপভোগ করলো মিরপুরের  দর্শক। টি-টোয়েন্টির মারমার কাটকাট খেলাই উপহার দিল দুই দলের খেলোয়াড়রা। শেরে বাংলায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান জমা করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৩.৫ ওভারে ৮০ রান তুলে নেয়। তবে ডাকওয়ার্থ / লুইস ২৭ রানে এগিয়ে থাকে শ্রীলঙ্কা। ১৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৪ রান তুলতেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান সাজঘরে। ৪ ওভারে ২৫ রান তুলে নিলেও পঞ্চম ওভারে বল হাতে নিয়ে ক্যারিবীয় শিবিরে আঘাত করেন লাসিথ মালিঙ্গা। ওভারের প্রথম বলেই বিধ্বংসী ক্রিস গেলই এবং শেষ বলে ডোয়াইন স্মিথ সাজঘরে। ৬ রান যোগ হতেই স্পিনার প্রসন্নর বলে আউট হন সিমন্স। চতুর্থ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফিরান ব্রাভো ও স্যামুয়েলস। কিন্তু ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ৩০ রান করা ব্রাভো আউট হলে বিপদে পড়ে চ্যাম্পিয়নরা।  এরপর বৃষ্টি কবলে ম্যাচ ভেস্তে যায়। ২৭ রানে পিছিয়ে থাকায় পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। এর আগে শ্রীলঙ্কা লাহিরু থিরিমান্নের ৪৪, ম্যাথুসের ৪০ ও দিলশানের ৩৯ রানের সুবাদে ১৬০ রানের পুঁজি পায়। শ্রীলঙ্কার দুই অভিঙ্ঘ ব্যাটসম্যান জয়াবর্ধনে ও সাঙ্গাকারা রান পাননি। জয়াবর্ধনে কোন বল না খেলেই রান আউট হন এবং সাঙ্গাকারা ১ রান করেন।  ওয়েস্ট ইন্ডিজ বোলারদের হয়ে স্টানজাই ২টি এবং বাদ্রি ও রাসেল ১টি করে উইকেট নেন।