টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেট হারিয়ে বিশ্t20বকাপের ফাইনালে উঠেছে ভারত। রোববার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে কোহলিরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ১৭৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে শেষে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেট হারিয়ে টিকিট পায় ফাইনালের। কোহলি অপরাজিত ৬৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দলীয় ৩৯ রানের মাথায় ভারতের প্রথম উইকেটের পতন ঘটে। ফিরে যান রোহিত শর্মা (২৪)। এরপর ৭৭ রানের মাথায় ফিরে যান আজিঙ্কা রেহানে (৩২)। ১৮ রানে সাজঘরে ফিরেছেন যুবরাজ। সবশেষ আউট হন সুরেশ রায়না। এর আগে, প্রথম ওভারেই উইকেট হারায় প্রোটিয়াসরা। ৬ রান করে ফিরে যান ডি কক। ষষ্ঠ ওভারের প্রথম বলেই হাশিম আমলা (২২) বোল্ড হয়ে যান অশ্বিনের বলে। এরপর হাত খুলে খেলতে থাকা ডু প্লেসিস ব্যক্তিগত ৫৮ রানে আউট হন। ১০ রান করে আউট হন ডি ভিলিয়ার্স।