1থাইল্যান্ডে অনুষ্ঠিত চিয়াং মাই আন্তর্জাতিক সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে ওয়ালটন ক্রিকেটার্স।শুক্রবার দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার ইরামবাট ২১ রানে হারিয়েছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ওয়ালটন ক্রিকেটার্স। টসে হেরে ব্যাটিং করতে নেমে ওয়ালটন ক্রিকেটার্স ৫ ওভারে ২ উইকেটে ৮৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ডানহাতি ওপেনার মেহরাব হোসেন জসি। ৩৩ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া মেহেদি মারুফ ১৭, শাওন ১৫ এবং সবুজ ৯ রান করেন। ৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওয়ালটন ক্রিকেটার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়ার ইরামবাট। অবশ্য কোন উইকেট হারায়নি অস্ট্রেলিয়ার দলটি। ম্যাচ-সেরা নির্বাচিত হন মেহবার হোসেন জসি।  শনিবার সেমিফাইনালে ওয়ালটন ক্রিকেটার্সের প্রতিক্ষ ইংল্যান্ডের আরমাডিলস। ম্যাচে জয় পেলে একই দিনে ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন ক্রিকেটার্স।