মেয়েদের বিশ্বকাপের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। টুর্নামেন্টে বল হাতে ৮ উইকেট পাবার পাশাপাশি ব্যাট হাতে ৬৫182475.1 রান করেন তিনি। সোমবার মেয়েদের সেরা একাদশ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে জায়গা পাবার পাশাপাশি আইসিসির সর্বশেষ র‌্যাংঙ্কিং অনুযায়ী মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের মধ্যে এক নম্বরে উঠে এসেছেন সালমা খাতুন। সালমার মোট পয়েন্ট ৬৫০। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার প্রাবোধানির পয়েন্ট ৬৪৯। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের মোরনা নিলসেন, তাঁর পয়েন্ট ৬৪৫। আইসিসির সেরা একাদশে ইংল্যান্ডের চারজন, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের দুইজন এবং ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের একজন করে ক্রিকেটার আছেন। দলটির অধিনায়ক করা হয়েছে ইংল্যান্ডের অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে।

আইসিসি ওয়ার্ল্ড টিটোয়েন্টির মেয়েদের দল

সুজি বেটস (নিউজিল্যান্ড), শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড, অধিনায়ক), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সারাহ টেইলর (ইংল্যান্ড, উইকেটরক্ষক), স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), এলিসে পেরি (অস্ট্রেলিয়া), ন্যাট্যালি  শিভার (ইংল্যান্ড), সালমা খাতুন (বাংলাদেশ), পুনম যাদব (ভারত), আনিয়া শ্রাবশোল (ইংল্যান্ড)।