বাংলাদেশ গেমস শুরুর আগেই দূর্নীতির তথ্য প্রকাশ পেতে শুরু করেছে। ২২ কোটি টাকা বাজেটে ৮ম বাংলাদেশ গেমসের উদ্বোধন, সমাপনী, লোগো আর মাসকট তৈরির জন্য সরকারের সবচেয়ে কাছের ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানী এশিয়াটিক-কে অলিম্পিক এসোসিয়েশেন সাড়ে বার কোটি টাকা প্রদান করেছে। তাই প্রশ্ন উঠেছে, গেমসের উদ্বোধন আর সমাপনিতে  কি উপন্থাপন করা হবে যে সাড়ে বার কোটি টাকা বাজেট করা হল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনের জন্য সবেমাত্র কাজ শুরু হয়েছে। এত অল্পসময়ের মধ্যেই কি সব কাজ করা সম্ভব। আর কিইবা থাকছে যে ১২ কোটি টাকার প্রয়োজন হচ্ছে। বিপিএলে তো একটি উদ্ধোধনী ও সমাপণীতেও এতো কড়ি টাকা উড়ানো হয়নি।এদিকে গতকাল রাতে সেনাবাহিনর সপ্তম পদাতিক ডিভিশিন বঙ্গবন্ধু স্টেডিয়াম নিজেদের হাতে নিয়ে নিয়েছে। গেমস শেষ হওয়াপর্যন্ত এই ডিভিশনের নিয়ন্ত্রনেই থাকবে স্টেডিয়াম। বৃহস্পতিবার  থেকে প্রতিদিন বিওএ ভবনের সংবাদ সম্মেলন কেন্দ্র গেমস সম্পর্কিত সংবাদ সম্মেলন আয়োজনের কথাই জানা গেছে।