আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট আম্পায়ার হিসেবে নাম লেখাতে যাচ্ছেন এনামুল হক মণি। ২৬ জানুয়ারি থেকে নেপিয়ারে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের একমাত্র টেস্টে আম্পায়ারের দায়িত্ব
পালন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। এর আগে টেস্টে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করলেও মাঠে দাঁড়িয়ে দায়িত্ব পালন করার সুযোগ হয়নি তার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এনামুলের। গতকাল এক প্রতিক্রিয়ায় এনামুল বলেন, ‘বাংলাদেশের প্রথম টেস্ট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছি। এটাকে বলতে পারেন স্বপ্ন পূরণের মতো ঘটনা। এ নিয়ে কোনো চাপ অনুভব করছি না। বরং সময়টা দারুণ উপভোগ করছি এখন।’ একমাত্র টেস্টের পর দু’দলের মধ্যকার তিনম্যাচের ওয়ানডে সিরিজেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন এনামুল। ১৯ জানুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে তার। এক সময়ের সফল বাঁহাতি স্পিনার এনামুল খেলোয়াড়ি-জীবন শেষে আম্পায়ার হিসেবেও দারুণ সফল। এ প্রসঙ্গে এনামুল হক বলেন, ‘খেলোয়াড়ি-জীবনে অনেকে যেমন আমাকে অনুসরণ করেছেন, আদর্শ মেনেছেন তেমনি এখনও আম্পায়ার হিসেবে কাজ করার সময় অনেকেই অনুসরণ করছেন আমাকে।’ ‘যখন কেউ বলে আপনাকে দেখে শিখছি বা অনুপ্রাণিত হই তখন ভীষণ ভালো লাগে।’—যোগ করেন তিনি।
বাংলাদেশের প্রথম টেস্ট আম্পায়ার এনামুল হক মণি
শাবাশ এনামুল ভাই
🙂
খুব ভাল লাগছে শুনে