বিদেশের মাটিতে ভারত যে কত অসহায়, সে চিত্র আবারও ফুটে উঠছে অস্ট্রেলিয়া সফরে। স্বাগতিকদের বিপক্ষে চার টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে ১২২ রানে হারের পর এবার আরেকটি ম্যাচে হার। মেলবোর্ন টেস্টের পর এবার সিডনিতেও হার। সিডনিতে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে যাওয়া ভারতের বিপক্ষে বিশাল রানের পাহাড় গড়েছেন অজিরা। মাইকেল ক্লার্কের ট্রিপল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৬৫৯ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এতে তারা ৪৬৮ রানের লিড দেয় ভারতকে। জবাবে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ১০  উইকেট হারিয়ে ৪০০ রান সংগ্রহ করে ভারত।

গতকাল সিডনি টেস্টের তৃতীয় দিন ছিল ক্লার্ক-হাসিময়। দ্বিতীয় দিনের মতো গতকালও ভারতীয় বোলারদের পাড়ার বোলার বানিয়ে ছেড়েছেন অজি অধিনায়ক। হাসিকে সঙ্গে নিয়ে রানোত্সবে মেতে ওঠেন ক্লার্ক। সিডনির ঐতিহাসিক সেঞ্চুরি টেস্টকে ট্রিপল সেঞ্চুরি দিয়েই স্মরণীয় করে রাখলেন ক্লার্ক। গতকাল তার ব্যাট থেকে রানের ফুলঝুরি ছুটেছে। ভারতীয় বোলারদের পাত্তা না দিয়ে লাঞ্চের পরই ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছেন ক্লার্ক। এজন্য ৪৩২ বল মোকাবিলা করেন তিনি। তার ট্রিপল সেঞ্চুরির ইনিংসটি ৩৭টি চার ও একটি ছক্কার মারে সাজানো ছিল। ক্লার্কের সঙ্গে মাইক হাসিও ভারতীয় বোলারদের ওপর চড়াও হন। রানের খরা ভালোভাবেই কাটিয়ে ওঠেন তিনি। লাঞ্চের আগে ১১টি চার ও একটি ছক্কার মারে ক্যারিয়ারের ষোলোতম সেঞ্চুরি পূর্ণ করেন হাসি। লাঞ্চের পর দলীয় রানকে দ্রুতগতিতে বাড়িয়ে নেন ক্লার্ক-হাসি জুটি। এরপর ৪ উইকেটে ৬৫৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক ক্লার্ক। গতকাল ক্লার্ক-হাসি ১৭৭ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েন। শেষ পর্যন্ত ক্লার্ক ৩২৯ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ৩৯টি চার ও একটি ছক্কার মার ছিল। ১৫০ রানে অপরাজিত থাকেন হাসি। ১৬টি চার ও একটি ছক্কার মারে তিনি এ রান সংগ্রহ করেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই শেবাগকে হারিয়ে হোঁচট খায় ভারত। দলীয় ১৮ রানে হিলফেনহসের বলে ওয়ার্নারের হ্যাতে ক্যাচ দেন শেবাগ (৪)। পরে দলীয় রান একশ’র ঘরে পৌঁছতে না পৌঁছতেই উইকেট হারান রাহুল দ্রাবিড় (২৯)। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি উইকেটই নেন হিলফেনহস। এরপর শচীন ৮০ , গৌতম গম্ভীর ৮৩,  লক্ষন ৬৬, আশ্বিন ৬২ করলেও শেষ রক্ষা হয়নি। হিলফেনহাস ৫/১০৬

চুড়ান্ত ফলাফল

ভারত ১৯১ ও ৪০০ (১১০৫ ওভার)
অস্ট্রেলিয়া ৬৫৯/৪

অস্ট্রেলিয়া একটি ইনিংস এবং ৬৮ রানে জয়ী হয়েছে