বিপিএল-এ টানা দ্বিতীয় জয় পেয়েছে শক্তিশালী বরিশাল বার্নার্স। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে দুরন্ত রাজশাহীকে ২২ রানে হারিয়েছে তারা। এর ফলে এ পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই হারলো রাজশাহী। শেরেবাংলা জাতীয় বরিশাল বার্নাসক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল বার্নার্স।
নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের জন্য দুরন্ত রাজশাহীকে ১৮১ রানের সংগ্রহ বেঁধে দেয় তারা। ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার আহমদ শেহজাদ ও ক্রিস গেইল। আট ওভার এক বলে দ্রুত গতিতে ৮২ রানের পার্টনারশিপ গড়েন তারা। উইকেট ছাড়ার আগে গেইল ২৩ বলে ৩৯ রান করেন। ৪০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন শেহজাদ। ২৫ বলে ৩৮ করে অপরাজিত থাকেন ব্র্যাড হগ। ৩২ বলে ২৮ রান নিয়ে অপরাজিত থাকেন অধিনায়ক ও আইকন শাহরিয়ার নাফীস। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেটে ১৫৮ রান করে দুরন্ত রাজশাহী। দলের পক্ষে ওপেনার মিজানুর রহমান ৫২ বলে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন।
আব্দুল রাজ্জাক করেন ২৭ রান। অন্যদের মধ্যে কেউই ১৫ রানের কোটা পার হতে পারেননি। বরিশাল বার্নার্সের বোলারদের পক্ষে ইয়াসির আরাফাত, হারউড ও নাজমুল ইসলাম দুটি করে উইকেট নেন।

বরিশাল বার্নাস-দুরন্ত রাজশাহী
বরিশাল : ১৮০/২ (২০ ওভার)
শেহজাদ-৬৭, গেইল-৩৯, হগ-৩৮*, নাফিস-২৮*
বোলিং : স্যামুয়েলস ১/২২, আবদুল রাজ্জাক ১/২৭
রাজশাহী : ১৫৮/৯ (২০ ওভার)
মিজানুর রহমান-৬৫, আবদুল রাজ্জাক-২৭, সাব্বির-১৫
বোলিং: ইয়াসির ২/৩৪, হারউড ২/২০, নাজমুল ২/২২, গেইল ১/১৯, শেহজাদ ১/৩১
ফল : ২২ রানে জয়ী বরিশাল বার্নাস।