কাল থেকে বিপিএলের খেলা আবার যথারীতি ম্যাচ মাঠে গড়াবে। আজ কোন খেলা ছিল না। ঢাকা এবং বরিশাল বাদে সবগুলো দলের ২টি করে ম্যাচ বাকি। ঢাকা এবং বরিশালের বাকি ৩টি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা। সিলেটের চেয়ে এক ম্যাচ কম খেলে ৯ ম্যাচে ঢাকার ২ হারের বিপরীতে রয়েছে ৭টি জয়। তাই ঢাকা এবং সিলেট রয়েলস সেমির পথে এক পা এগিয়ে গেছে।
আগামীকাল দুপুরের প্রথম ম্যাচে ঢাকা খুলনার বিপক্ষে মাঠে নামবে। ঢাকার এটি দশম ম্যাচ ও খুলনার এগারতম ম্যাচ। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে খুলনা জয় পেয়েছে মাত্র ৩টি। দুপুরের ম্যাচের পর রাতে রাজশাহী এবং রংপুর রাইডার্স মুখোমুখি হবে। আশা করা হচ্ছে বেশ হাইভোলটেজ ম্যাচ হবে এটি। যে দল জয় পাবে সেমির লড়াইয়ে এগিয়ে যাবে সে। তবে পয়েন্ট টেবিলে রংপুরের চেয়ে এগিয়ে রাজশাহী। রাজশাহীর ১০ ম্যাচে ৫ জয় এবং ৫ হার । অপরদিকে রংপুরের সমান সংখ্যক ম্যাচে ৬ হারের বিপরীতে রয়েছে মাত্র ৪ জয়।