steve smith‘হোম অব ক্রিকেট’ নামে খ্যাত লর্ডস মাঠে উপস্থিত হয়েছেন ৮৭ বছর বয়সী  দ্বিতীয় রানি এলিজাবেথ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের  শুরুর পূর্বে  তিনি মাঠে হাজির হন। রানির উপস্থিতিতে খেলা শুরু হতে ১৫ মিনিট বিলম্ব হয়েছে। লর্ডসে উপস্থিত হয়ে দু’দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন রানি। এরপর দুই টিম ম্যানেজমেন্ট স্টাফদের সাথে পরিচয় পর্ব শেষ করে মাঠ ত্যাগ করেন। খেলা শুরু হলে ভি আই পি ক্যাভিনে বসে কয়েক ওভার খেলা দেখেছেন তিনি। টসে জয় লাভ করে স্বাগতিক ইংল্যান্ড ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালের জুলাইয়ে লর্ডসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচে উপস্থিত ছিলেন রানী। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড ১৪ রানের নাটকীয় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। ইয়ান বেলের শতকে লর্ডস টেস্টের প্রথম দিনে স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৮৯ রান। প্রথম টেস্টেও দ্বিতীয় ইনিংসে শতক হাকান এই ইংলিশ। তবে দিনের শেষ বেলায় মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসে স্মিথ।