অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুনিয়র টাইগাদের নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ । তার ডেপুটি হিসেবে থাকবেন জসিম উদ্দিন। সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ ডিসেম্বর পর্দা উঠবে এশিয়া কাপের। ৪ শারজাহ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সহ প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে আটটি দল। ‘বি’গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা,আফগানিস্তান ও মালেশিয়া। এছাড়া ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিযোগীতায় অংশ নিতে আগামী বৃহস্পতিবার সকাল ১১.২৫ মিনিটে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালেশিয়া। খেলা হবে আবুধাবি ওভাল (১) মাঠে। পরদিন একই মাঠে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিপক্ষে। ৩১ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার সাথে খেলবে জুনিয়ররা। খেলা হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।