বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ভারতে রবিবার পৌঁছেছে। সোমবারই অনুশীলনে নামেন সালমাবাহিনী। মূল সিরিজ আজ টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে।

বরোদায় আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় সিরিজের প্রথম টি২০ ম্যাচে স্বাগতিক ভারত মহিলা ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ভারতের আঞ্চলিক ক্রিকেট দলগুলোর বিরুদ্ধে পূর্বে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার অভিঙ্গতা থাকলেও জাতীয় দলের বিপক্ষে প্রথম কোন টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলার মেয়েরা।

ওয়ানডে মর্যাদা লাভের পর দেশের বাইরে এটা বাংলাদেশের মেয়েদের প্রথম কোন দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডে তিন জাতির টূর্ণামেন্টে অংশ নিয়েছিল সালমা-শুকতারারা।

সিরিজের বাকি দুই টি-২০ হবে ৪ ও ৫ এপ্রিল একই ভেন্যুতে। ৮, ১০ ও ১২ এপ্রিল আহমেদাবাদে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডের সিরিজ।