নতুন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এসে পুরনো ট্রফি আবারো জয় করে নিলেন রবিন ফন পার্সি। ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোড়ারের মুকুট মাথায় নিলেন ডাচ এই স্ট্যাইকার। ‘গোল্ডেন বুট’ পেলেন টানা দ্বিতীয়বার। গত মৌসুমে আর্সেনালের জার্সি গায়ে পার্সি গোল করেন ৩০টি। এবার ফার্গুসনের শেষ শিষ্য হিসেবে পার্সিকে লুফে নেন। ম্যান ইউর হয়ে ২৬ টি গোল করেন পার্সি। দুটি হ্যাটট্রিক ও করের এই স্ট্যইকার। এছাড়া লিভারপুরের সুয়ারেজ ২৩ গোল করে দ্বিতীয় এবং টটেনহ্যামের গ্যারেথ বেল ২১ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন।