বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা
ম্যাচ গড়াপেটার তদন্ত করতে ঢাকায় আবারো পা রেখেছে আকসু। আইসিসির দূর্নীতি দমন কমিশন বিভাগের বিগত দেড় মাসের চতুর্থ সফর এটি। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভপতি নাজমুল হাসান পাপণের সাথে বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত হলেও মিরপুর স্টেডিয়াম পাড়ায় কোন প্রকার বৈঠকে বসেনি আকুস ও ক্রিকেট বোর্ড কর্মকর্তারা। তবে বোর্ডের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে আইসিসির কর্মকর্তাদের রিপোর্ট সোমাবারই পেয়ে যেতে পারে বোর্ড। আর আগামীকাল ও তার পরদিনের মধ্যে যেকোন দিন বোর্ড সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাও দিতে পারে। শনিবার রাতে ঢাকায় পা রাখার পর রোববার আকসুর কর্মকর্তারা ঢাকা গ্লাডিয়েটরসের মালিক সেলিম চৌধুরীর ছেলে শিহাব চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে। দলের চেয়ারম্যান সেলিম চৌধুরী বিদেশ সফরে তাকে পাওয়া যায়নি। হোটেল র্যাডিসনে শিহাব চৌধুরীকে এক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে আকসুর কর্মকর্তারা। তবে মিরপুর স্টেডিয়ামে সোমবার বাতাস ভারী হয়ে উঠে এই প্রশ্নে যে যদি ঢাকার ম্যাচ পাতানোর অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে বিসিবি কি পদক্ষেপ নিতে পারে এবং ঢাকার ফ্রেঞ্চাইজিকি বাদ দেবে বিসিবি। এমন প্রশ্নের উত্তর বিসিবির কোন কর্মকর্তা দিতে রাজি নন । তবে আশা করা যাচ্ছে চলতি সপ্তাহতেই সব জট খোলাসা করে দিবে বিসিবি। এদিকে মোহাম্মদ রফিক জানিয়েছিলেন ২ ফ্রেবুয়ারীর আগের রাতে ঢাকা গ্লাডিয়েটরসের ম্যানেজার সানোয়ার ইমরানের রুমে গোপন বৈঠক করেন ঢাকা ও চিটাগং কিংসের একাধিক কর্মকর্তারা। সেই জের ধরে সোমবার আইসিসির দুর্নীতি দমন কমিশন বিভাগের চার কর্মকর্তার দল সানোয়ারকে জিঙ্গাসাবাদ করেছে। তবে সানোয়ার ইমরান নিজের উপরে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।
আকসুর জেরার মুখে ঢাকা গ্লাডিয়েটরসের শিহাব চৌধুরী ও সানোয়ার ইমরান