৩ দিন পিছিয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগের সময়সূচি। ২০ জুনের পরিবর্তে দল বদল হবে ২৩ জুন। তিনদিন পিছিয়ে খেলা শুরু হবে ৩ জুলাই। এছাড়া ২০১৩ ঢাকা প্রিমিয়ার লিগকে ‘এ’ ক্যাটাগরির মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। পূর্বোঘোষিত সময়সূচি অনুযায়ী ২০ জুন ক্রিকেটারদের লটারির মাধ্যমে দল বদল এবং ১ জুলাই খেলা শুরুর কথা ছিল। লিগের সময়সূচির পরিবর্তন নিশ্চিত করে সিসিডিএমের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, লিগের বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে। আরো সুসংগঠিত ভাবে আয়োজনের লক্ষ্যে কিছু বিধিমালা অন্তর্ভূক্ত করাতে কিছুটা সময় লাগছে।”