আজহার মাহমুদ পাকিস্তানি ক্রিকেটার হলেও বর্তমানে ইংল্যান্ডের নাগরিক। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেই জীবন চলে তার। তবে বিভিন্ন দেশে ঘরোয়া টি ২০ লীগেও খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ হলেও যুক্তরাজ্যের নাগরিক হিসেবে ভারতে এসে এ টুর্নামেন্DVR.540x304টে খেলছেন তিনি। খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগেও। ইএসপিএন ক্রিকইনফোর কাছে মাহমুদ তার আদর্শ, টেপ বল ক্রিকেট এবং তার প্রথম সেঞ্চুরি প্রসঙ্গে কথা বলেছেন। পাঠকদের জন্য তার চারটি ‘প্রথমের’ ঘটনা তুলে ধরা হলঃ

১) প্রথম আইডল

ইমরান খান। তাকে দেখেই আমার বড় হয়ে ওঠা। বলতে গেলে তিনি ছিলেন পাকিস্তান ক্রিকেটের বেড়ে ওঠার প্রতীক। একদম শিশুকাল থেকেই তিনি আমার নায়ক। তিনি কিভাবে বোলিং, ব্যাটিং করতেন আমি তা দেখতাম এবং ঠিক তার মতো করতে চেষ্টা করতাম। মানের দিক থেকে আমি ইমরানের ধারেকাছেও নেই। কিন্তু আমি সবসময় তার মতো খেলতে চেষ্টা করেছি।

২) প্রথম ক্রিকেট ম্যাচ

ছোটবেলা থেকেই আমি ক্রিকেট ভালোবাসি। আমার প্রথম ম্যাচ পাকিস্তানের মাটিতে, যেখানে টেপ টেনিস বলে ক্রিকেট খেলতাম। আমরা টেনিস বলে টেপ মোড়ানোর পর খেলা শুরু করতাম। আমার খুব স্পষ্টভাবে ওই দিনগুলোর কথা মনে আছে। এভাবে আমার ক্রিকেটের সঙ্গে পরিচয়।

৩)প্রথম সেঞ্চুরি

সত্যিকারের ক্লাব ক্রিকেট খেলার সময় আমি প্রথম সেঞ্চুরি করি। তখন আমার বয়স ১৬। অবশ্যই সেঞ্চুরি করা ইনিংসে বেশ কিছু ছয়ের মার ছিল। আমার ক্যারিয়ারের সেই সময় থেকেই আমি চার-ছয় মারতাম। সেসময় থেকেই আমি পরিষ্কার ছয় মারার লক্ষ্য নিয়ে ব্যাট চালাতাম। কিন্তু কখনও কখনও দেখা যেত সামান্য একটুর জন্য ছয় না হয়ে চার হয়ে গেছে।

৪)প্রথম টেস্ট ক্যাপ

এখনও আমার কাছে আছে সারাজীবন থাকবে। এটা আমার নিজের এবং পরিবারের জন্য গর্বের দিন। আজকালকার মতো সে সময়ে প্রেজেন্টেশনের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এটা ছিল অসাধারণ একটা অনুভূতি।