enamul-taskinশনিবার সারাদেশে এইচএসসি ও সমমনা পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হক বিজয় ও উদীয়মান পেসার তাসকিন আহমেদ তাজিম। উচ্চমাধ্যমিক পরীক্ষায় এনামুল বিজয় (বিকেএসপি) ৩.৬০ পয়েন্টে এবং তাসকিন তাজিম (স্ট্যামফোর্ড কলেজ) ৩.১০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে। এনামুল বিজয় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরের জন্য শনিবার সকালেই দেশ ছেড়েছেন তিনি। ফলাফল পাবার পর তাসকিন খেলার জগতকে জানান, পরীক্ষায় আরও ভালো করা উচিত ছিল। কিন্তু কি করব বলেন। ওই সময়টাতে আমি কিছুটা অসুস্থ ছিলাম। তাছাড়া খেলার চাপ এবং প্র্যাকটিস সব মিলিয়ে পড়াশোনা অনেকটা বাধাগ্রস্ত হয়েছিল। তাসকিন আরও বলেন, আব্বু সব সময় বকাবকি করেছে। বলেছে খেলাধুলার অনেক সময় সামনে পরে আছে। এখন শুধু লেখাপড়া কর। আমি খুব একটা শুনিনি। তখন আব্বুর কথা শুনলে রেজাল্ট আরও ভালো হতে পারত। এখন কিছু করার নেই। এছাড়া বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের আরেক পেসার আবু হায়দার রনি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে। তিনি জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।