বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ পেসার তাসকিন ও অলরাউন্ডার সৌ
ম্য সরকার। এছাড়া স্কোয়াডে তরুণ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মো.মিথুন,আলাউদ্দিন বাবু,শুভাশিষ রয়,তাইজুল ইসলাম,আল-আমিন হোসেন ও মুক্তার আলী।আগামী ১৬ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের পঞ্চম আসর মাঠে গড়াবে। প্রথম রাউন্ডে উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান।প্রথমবারের মতো ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ আয়োজন করার মধ্য দিয়ে এক নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে এশিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও এবারই প্রথম আয়োজক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। তবে ২০১১ সালে ভারত ও শ্রীলংকার সাথে সহ-আয়োজকের ভূমিকা পালন করে বাংলাদেশ।
ত্রিশ জনের স্কোয়াড:
মুশফিকুর রহিম,মাহমুদুল্লাহ রিয়াদ,মাশরাফি বিন মর্তুজা,তামিম ইকবাল,সাকিব আল হাসান,নাসির হোসেন,আনামুল হক, সোহাগ গাজী,ইলিয়াস সানী,জিয়াউর রহমান,জহুরুল ইসলাম,ইমরুল কায়েস,শফিউল ইসলাম,আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আল-আমিন হোসেন, মো.মিথুন,আলাউদ্দিন বাবু,শুভাশিষ রয়,মুক্তার আলী,মুমিনুল হক,শামসুর রহমান,রুবেল হোসেন,সাব্বির রহমান,ফরহাদ রেজা,তাসকিন আহমেদ,সৌম্য সরকার,নাজমুল হোসেন,জুনায়েদ সিদ্দিক,আরাফাত সানী ও তাইজুল ইসলাম।