বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আগামী ৫মে থেকে শুরু হবে স্বাগতিক আয়ারল্যান্ড, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। মূলত বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই সিরিজকে বেঁছে নিয়েছে অংশগ্রণকারী দল তিনটি। সম্প্রতি বিশ্বকাপের আগে অনুষ্ঠিতব্য এ সিরিজের জন্য দল ঘোষণা করেছে উইন্ডিজ। ঘোষিত দলে বেশ বড়-সরো চমক দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এই সিরিজের জন্য মোটামুটি তারুণ্য নির্ভর এক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টানা খেলার মধ্যে থাকা এবং বিশ্বকাপের আগে বিশ্রামের জন্য দলে রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলকে। শুধু গেইলকেই নয় সেই সাথে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিশ্রাম দিয়েছে শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল এবং কার্লোস ব্র্যাথওয়েটদেরকে।
একনজরে ত্রিদেশীয় সিরিজের জন্য উইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), জন চ্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনিল অ্যামব্রিস, রেমন্ড রেইফার, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, রোস্টন চেজ, শন ডওরিচ এবং জোনাথন কার্টার।
আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ও উইন্ডিজের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজের সূচি:
| তারিখ | খেলা | ভেনু |
| ৫ মে ২০১৯ | আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ | ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ |
| ৭ মে ২০১৯ | বাংলাদেশ বনাম উইন্ডিজ | ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ |
| ৯ মে ২০১৯ | আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ | ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ |
| ১১ মে ২০১৯ | আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ | ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ |
| ১৩ মে ২০১৯ | বাংলাদেশ বনাম উইন্ডিজ | ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ |
| ১৫ মে ২০১৯ | আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ | ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ |
| ১৭ মে ২০১৯ | ফাইনাল | মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ |