আসন্ন ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের খেলা সম্প্রচার করবে দেশের একমাত্র এন্টারটেইনমেন্ট চ্যানেল, চ্যানেল নাইন। ভার্গো মিডিয়ার কাছে ৫০ হাজার ডলারে খেলার সম্প্রচার স্বত্ত দেয়া হয়। গত ১৯ অক্টোবর বিসিবির সাবেক সভাপতি ও বর্তমানে আইসিসির সহ সভাপতি আ হ ম মোসত্মফা কামাল তার শেষ প্রেস বিফ্রিং একথা জানান। তিনি বলেছিলেন, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মিডিয়া পার্টনার করা হয়েছে চ্যানেল নাইনকে যারা বিপিএলের খেলা সম্প্রচার করেছিল। তিনি আর জানান, আইসিসির মানদন্ড বজায় রেখে তারা সিরিজটি সম্প্রচার করবে। চ্যানেল নাইন বোর্ডকে ৫০ হাজার ডলার প্রদান করবে এবং যাবতীয় সকল খরচ তারা বহন করবে। খেলা সম্প্রচার করতে মোট ২০টি ক্যামেরা ব্যবহৃত হবে যা একটি আন্তর্জাতিক ইভেন্ট সম্প্রচার করার জন্য স্ট্যান্ডার্ড। উল্লেখ্য ০৮ ই নভেম্বর বিসিবি একাদশ এর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ ট্যুর । টাইগারদের সাথে মোট ২টি টেস্ট,৫টি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলবে। খেলাগুলো মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও খুলনার আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়েষ্ট ইন্ডিজ – বাংলাদেশ সিরিজের সকল খেলা দেখাবে চ্যানেল নাইন