খুলনার পর্ব শেষে আগামীকাল বন্দর নগরী চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম আসরের খেলা জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। তবে  চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ চলছে বলে খেলা শহরের এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চিটাগং কিংস।  প্রতিপক্ষ সিলেট রয়েলস। চিটাগং ৩টি ম্যাচ খেলে ১টি জয় নিয়ে ২ পয়েন্ট পেয়েছে। অপরদিকে সিলেটের ৪ ম্যাচে সংগ্রহ ৮। দুপুরের পর সন্ধ্যা ৬টার ম্যাচে মাঠে নামবে দুরন্ত রাজশাহী এবং বরিশাল বার্নার্স। দুই দলই ইতোমধ্যে চারটি ম্যাচ খেলেছে। দুই দলেরই চার ম্যাচের মধ্যে ৩টি হারের বিপরীতে রয়েছে ১টি মাত্র জয়।