বেশ ক’দিক ধরেই কার্লোস তেভেজের গন্তব্য নিয়ে চলছে আলোচনা। এবার তেভেজের এজেন্ট কিয়া জুরাবশিয়ান বলেছেন, ইন্টার মিলানে যেতে তেভেজের আগ্রহ থাকলেও তিনি যোগ দিতে যাচ্ছেন তাদেরই নগর প্রতিদ্বন্দ্ব্বী এসি মিলানে। ইন্টারের টেকনিক্যাল ডাইরেক্টর মার্কো ব্র্রাঙ্কা ম্যানচেস্টার সিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য বৃহস্পতিবার লন্ডন যান। সেদিনই তেভেজের সম্ভাব্য গন্তব্য নিয়ে মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানির সঙ্গে রিও ডি জেনিরিওতে আলোচনা করেন জুরাবশিয়ান।
তিনি ইতালির প্রচার মাধ্যমে বলেন, ইন্টারের সঙ্গে নয়, তিনি মিলানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আশা করছেন। এ মৌসুমের শেষ পর্যন্ত তেভেজকে ধার নেয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে প্রস্তাব দিয়েছিল ইন্টার মিলান। ২৩ মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনে নেয়ার একটি প্রস্তাবও এর সঙ্গে জুড়ে দেয়া হয়। কিন্তু তেভেজকে ধার দেবে না বলে সাফ জানিয়ে দেয় সিটি। সিটি যে দাম চাইছে তা দেয়া হলে তেভেজকে বিক্রি করতে তাদের কোনো আপত্তি নেই।
কার্লোস তেভেজ





