আট মাস পর আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। গত বছর জুন-জুলাইয়ে হওয়া রাশিয়া বিশ্বকাপে শেষ বারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন মেসি। কোপা আমেরিকা সামনে রেখে চলতি মাসে ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সম্প্রতি এই দুইটি ম্যাচকে সামনে রেখে ৩১ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি।
৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করার সময় সংবাদ সম্মেলনে মেসির ফেরা প্রসঙ্গে কোচ লিওনেল স্কালোনি বলেন, “মেসিকে ডাকা হয়েছে। সে একটি নাকি দুটি ম্যাচ খেলবে, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। (বার্সেলোনার হয়ে) সে অনেক ম্যাচ খেলছে এবং মৌসুমের এ সময়ে খেলোয়াড়রা ক্লান্ত থাকে এবং আন্তর্জাতিক সূচিতে বিশ্রাম নেয়। কিন্তু মেসি আসতে চেয়েছে আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। মেসি কতখানি খেলবে সে বিষয়ে আমি সিদ্ধান্ত নিব, অন্য কেউ নয়। আমি এখনও জানি না। বিশ্বকাপে যা হয়েছিল তা আমাদের জন্য একটা ধাক্কা, মেসির জন্যও তাই। তবে এখন সে ফিরতে মরিয়া।”
একনজরে আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), আগুস্তিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসো (উদিনেজে), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)।
ডিফেন্ডার: হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), হুয়ান ফইথ (টটেনহ্যাম), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন), গনসালো মনতিয়েল (রিভার প্লেট), রেনসো সারাভিয়া (রেসিং ক্লাব), লিসান্দ্রো মার্তিনেস (ডিফেন্সা হুস্তিসিয়া)।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), গিদো রদ্রিগেস (আমেরিকা), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), মানুয়েল লানসিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), রবের্তো পেরেইরা (ওয়াটফোর্ড), আনহেল দি মারিয়া (পিএসজি), মাতিয়াস জারাকো (রেসিং ক্লাব), আইভান মার্কোনে (বোকা জুনিয়র্স), দোমিঙ্গো ব্লাঙ্কো (ডিফেন্সা হুস্তিসিয়া), রদ্রিগো দে পল (উদিনেজে)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), পাওলো দিবালা (ইউভেন্তুস), দারিও বেনেদেত্তো (বোকা জুনিয়র্স), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), মাতিয়াস সুয়ারেস (রিভার প্লেট), গনসালো মার্তিনেস (আতালান্তা ইউনাইটেড)।