স্প্যানিশ ফুটবলের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা কোপা দেল রেতে ‘এল ক্লাসিকো’ নিশ্চিত করল বার্সেলোনা। ফুটবলবোদ্ধারা যেমনটা ধারণা করেছিলেন, তাই হলো। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট এল ক্লাসিকোবার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আগামী ১৮ ও ২৫ জানুয়ারি দুই ‘এল ক্লাসিকো’ দেখবে ফুটবল বিশ্ব। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল। বৃহস্পতিবার রাতে ওসাসুনাকে ২-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কোচ পেপ গার্দিওয়ালার দলটিও। ওসাসুনার বিপক্ষে বার্সা দ্বিতীয় সারির দল সহজ জয় ছিনিয়ে নেয়া। এতে শেষ ষোল’র দ্বিতীয় লেগের ম্যাচে জয় পেয়ে দুই খেলা মিলে ৬-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। বৃহস্পতিবার ওসাসুনার মাঠে অতিথি হয়ে খেলতে যায় বার্সা। সার্বিয়ান ফরোয়ার্ড ডেজান লেকিচের গোলে খেলার প্রথমার্ধে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয়ার্ধের এ ব্যবধান আর বাড়াতে দেয়নি গার্দিওলার শিষ্যরা। ৪৯ মিনিটেই দলকে ১-১ সমতায় ফেরান বার্সার চিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্সিজ সানচেজ। ৭২ মিনিটে বার্সার বি টিমের তরুণ মিডফিল্ডার সার্জি রবার্তো জয়সূচক গোল করেন। লিওনেল মেসির দেয়া বলে প্রচণ্ড শটে গোল করেন রবার্তো। দ্বিতীয় সারির দল নামিয়ে বার্সার এমন জয়, শিরোপা জয়ে আত্মবিশ্বাস জোগাবে গার্দিওলার শিষ্যদের। আসন্ন ‘এল ক্লাসিকো’কে সামনে রেখে রিয়ালের গোল কিপার ইকার ক্যাসিয়াস বলেছেন, বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে তেমন সুবিধা পাবে না বার্সা। ক্যাসিয়াসের বিশ্বাস, এবারও শিরোপা ধরে রাখবে রিয়াল।
এদিকে অ্যাথলেটিক বিলবাও তৃতীয় বিভাগের দল আলবাকেটকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মালোর্কা। প্রথম লেগের ম্যাচে মালোর্কা ২-০ গোলে পিছিয়ে পড়লেও ফিরতি খেলায় রিয়াল সোসিয়েদাদকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে। বিলবাও ও মালোর্কার মধ্যে জয়ী দল খেলবে ২০০৬ সালের কোপা দেল রে জয়ী এস্পানিয়ল অথবা তৃতীয় বিভাগের দল মিরানদেসের সঙ্গে।