প্রস্তুতি ম্যাচ না হওয়ার কারণে নির্বাচকরা বেশ বিপাকেই পড়ে গিয়েছিলেন। কাকে রেখে কাকে নিবেন? কাকে বাদ দিবেন? তিন দিনের প্রস্তুতি ম্যাচটি শুক্রবার থেকে দুই দিনের হওয়াতে দল নির্বাচন করা কষ্টকর হয়ে
যায়। তাই আজই(০৮ নভেম্বর) দল ঘোষণা করে দিলেন প্রধান নির্বাচক আকরাম খান। তবে আকরাম খানের এই ১৪ সদস্যের দলটি নিয়ে যে কেউ দ্বিমত পোষন করবেন। দলে নতুন মুখ সোহাগ গাজী। কিন্তু প্রশ্ন উঠেছে নাজিম উদ্দিনকে নিয়ে। আকরাম খানের ১৪ জনের তালিকায় চট্টগ্রামের নাজিম উদ্দিন আছেন। মাত্র ২ টেস্ট খেলা নাজিমউদ্দিন কেন টেস্টের তালিকায়! নাজিমের চেয়ে অভিজ্ঞ একাধিক ব্যাটসম্যান তো নির্বাচকদের হাতেই ছিল। যেমন রকিবুল হাসান, নাজিম নিশ্চয়ই রকিবুল হাসানের চেয়ে অভিজ্ঞ নয়? রকিবুলের কথা বাদ দিলাম। আরও রয়েছে আশরাফুল। নাজিম উদ্দিন তো প্রিমিয়ার লীগের ম্যাচ গুলোতেও ভাল পারফরমেন্স করতে পারেনি। পারেনি অবশ্য আশরাফুলও। তবে আশরাফুল টি-২০ ক্রিকেটে ওপেনিং করে রান করেছেন। অবশ্য এটা টেষ্ট ফরম্যাট। তাই নির্বাচকদের নজরে পড়লেন না তিনি।
দল নির্বাচন নিয়ে আকরাম খান কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যেহেতু প্রস্তুতি ম্যাচ হয়নি তাই সর্বশেষ টেস্ট ম্যাচে যারা খেলেছে তাদের পারফর্মেন্স আর অভিজ্ঞতার ভিত্তিতেই দল তৈরি করা হয়েছে।”
নতুন মুখ সোগাহ গাজী প্রসঙ্গে আকরাম খান বলেন, “সে গত তিন বছর একাডেমী দল আর “এ” দলের হয়ে অনেক সফর করেছে। তার অফ স্পিনটা খুবই ভাল। ওয়েস্ট ইন্ডিজ দলের একাধিক বাঁ-হাতি ব্যাটসম্যান তাই এখন সোহাগকে বাংলাদেশের বেশি দরকার। আমরা সোহাগকে বেশি সুযোগ দেব। আর এনামুল হক জুনিয়র বাদ দিয়ে ইলিয়াস সানীকে নেয়া হয়েছে। আসলে এনামুলের বাদ পড়ার কারণ দলে বাঁ-হাতি স্পিনার বেশি। তাই প্রতিযোগিতাও বেশি। তবে সে আমাদের বিবেচনায় আছে। আমরা তাকে ফেলে দেব না। তবে আমাদের বেশি সমস্যা ব্যাটিং নিয়ে। সেটা নিয়েই বেশি চিন্তা। আর রুবেলকে কোচ ও ফিজিও সার্টিফিকেট দিয়েছে তাই তাকে নেয়া হয়েছে। রাজু দ্রুতগতির বোলার তাই শাহদাতের সঙ্গে তাকে রাখা হয়েছে।”
বাংলাদেশ স্কোয়াড
মুশফিক রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিকী, সাকিব আল হাসান, নাসির হোসেন, নাজিম উদ্দিন, আবুল হাসান রাজু, শাহদাত হোসেন, রুবেল হোসেন, ইলিয়াস সানী, সোগাহ গাজী ও নাইম ইসলাম।


গুড লাক বাংলাদেশ 🙂