মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লীগে ওয়ালটন তৃতীয় দিন শুরু করে ২১০ রানে ৩ উইকেট নিয়ে। মার্শাল ৬৫ রানে শুরু করে ও রিয়াদ ২০ রানে। রিয়াদ ১ রান যোগ করতেই সোহাগ গাজীর দিনের প্রথম বোলেই স্লিপে ক্যচ দেন। তবে অধিনায়ক ইমরুল তা তালুবন্দি করতে পারেনি। জীবন পেয়ে রিয়াদ হাত খুলে মেরে খেলে নিজের অর্ধশত রান তুলে নেন। কিন্তু ৬৬ রানের মাথায় বামহাতি অফস্পিনার মুরাদের বলে এলবিডাব্লিউ এর ফাদে পড়ে ফিরে যান। ২৯৭ রানে রিয়াদ আউট হবার পর মেহরাব ৫ রান যোগ করতেই সোহাগের তৃতীয় শিকারে পরিণত হন। দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ওয়ালটন। তবে গতকালের ৬৫ রানের সাথে আজ ৬০ রান যোগ করে শতক উঠিয়ে নিয়ে ১২৫ রানে রান আউট হয়ে ফিরে যায়। ৭ম উইকেটে মোশাররফ হোসেন ও ইলিয়াস ৬৬ রানের জুটি গড়ে দলকে প্রথম ইনিংসে লিড এনে দেন। ৪৩৩ রানে ইনিংস ঘোষণা করে। প্রাইম ব্যাংকের পক্ষে সোহাগ গাজী ১৬২ রানে ৪ উইকেট ও মুরাদ খান ও রবিউল ইসলাম দুটি করে উইকেট নেন। দিনের শেষ বেলায় প্রাইম ব্যাংক দ্বিতীয় ইনিংস শুরু করলেও ইমরুলের উইকেট হারিয়ে কিছুটা পিছিয়ে পরে। ৩১ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করে প্রাইম ব্যাংক। ৫৯ রানে পিছিয়ে থেকে আগামীকাল শেষ দিন শুরু করবে।