বিপিএল এর পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাটকের সমাপ্তি হচ্ছে না। গতকাল পাক ক্রিকেট বোর্ড সভাপতি মোঃ জাকা আশরাফ সাফ জানিয়েছেন বিপিএলে পাকিস্তানী খেলোয়াড় ছাড়ছেন না তারা। আজ মিরপুরে এডহক কমিটির মিটিং এ গতকালের এই প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সাথে ক্রিকেট বোর্ডের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। মিটিং এর পর সাংবাদিকদের সাথে আলোচনা সব খোলাসা করে বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পিসিবি কি বিপিএলে খেলোয়াড় পাঠাবে?

আমি ৬ তারিখ দিল্লিতে পিসিবি সভাপতির সাথে সৌজন্য সাক্ষ্যাতে ছিলাম। তার সাথে আমার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমি মূলত তার সাথে বাংলাদেশ কেন এই মুহুর্তে পাকিন্তান যেতে পারছে না সেটি নিয়েই আলোচনা করেছি। তার সাথে কথা বলে বুঝতে পেরেছি তিনি আমাদের এই সমস্যটা বুঝতে পেরেছেন। তিন অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ। তিনি দেশে ফিরে আবার পাকিস্তান সফর নিয়ে কেন এরকম মন্তব্য করেছেন তা আমি বলতে পারছি না।  আর সেখানের আলোচনায় একবারও মনে হয়নি যে পিসিবি বিপিএল এ  খেলোয়াড় পাঠাবে না।

পাকিস্তানি খেলোয়াড় যদি না আসে তাহলে কি আপনারা সফরের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিয়েছে?

আসলে আমরা পাকিস্তান সফরে যাবো না সেটা কখনো বলিনি। আমরা এখন যাবো না। আর তারা যদি খেলোয়াড় নাও পাঠায় তাহলেও আমাদের পাকিস্তান সফরে যেতে হবে। মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম দিকে আমার যাওয়ার পরিকল্পনা করছি যদি সেই সময়ে আমরা দেখি পাকিস্তানের অবস্থা ভালো। আর সময় দেখেই যেতে হবে। কারণ আমাদের সামনে বিপিএল, তারপর শ্রীলংকা যাবো। এরপর জিম্বাবুয়ে।

বিসিবি কবে নিরাপত্তা দল পাঠাবে?

আমরা দুই একদিনের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত নেব কাদেরকে আমরা পাকিস্তানে প্রতিনিধি দলের সদস্য হিসেবে পাঠাবো। খুব ভালো করেই জানেন আমরা একক সিদ্ধান্ত নেই না।

পাকিস্তানী খেলোয়াড় নিয়ে কি যোগাযোগ করবেন?

আমরা দুই দিন অপেক্ষা করবো। আমাদের হাতে তো লিখিত কোন বক্তব্য আসেনি। আমার দৃঢ় বিশ্বাস তার সাথে আমার যে আলোচনা হয়েছে তাতে  বিপিএল খেলতে পাকিস্তানীরা আসবে ।