বহুল প্রতীক্ষিত বিপিএলের দ্বিতীয় আসরের উদ্ধোধনী অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রপতি জিল্লুর রহমান উদ্ধোধন ঘোষনা করেন। উদ্ধোধন ঘোষনার সাথে সাথে হাজারো আতশবাজির ঝলকানিতে মিরপুরের আকাশ আলোকিত হয়ে উঠে। তবে শুরুতেই বিপত্তি তৈরি হয়। রুনা লায়লাকে দিয়ে অনুষ্ঠান শুরু করানো হয়। রুনা লায়লা ২টি গান গেয়ে শোনান। এরপর মমতাজ স্টেজে এসে দর্শকদের জন্যে ৩টি গান পরিবেশন করেন। এরপর হঠ্যাৎ স্টেডিয়ামে জাতীয় সংগীত শোনানো হয়! যা দর্শকদের জন্যে খুবই বিপত্তির সৃষ্টি করে। এরপর বিপিএলে গভানিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা এবং বিসিবর সভাপতি নাজমুল হাসান পাপণ শুভেচ্ছা বক্তব্য রাখেন। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসির সহ সভাপতি আহমেদ মোস্তফা কামাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রি আহাদ আলী সরকার। এরপর দেশী ৭ নৃত্য শিল্পীদের নাচ পরিবেশন হয়। যাতে মৌ,নাদিয়া,রিয়া,মোনালিসা অংশ নেন। তবে এরপর প্রায় ১ ঘন্টা অনুষ্ঠান বন্ধ থাকে। তবে কারণটা অনুসদ্ধান করা যায়নি। রাত ৯টায় অনুষ্ঠানে আসেন জেমস। ৬টি গান গেয়ে দর্শকদের কিছুটা স্বতির বার্তা বয়ে আনেন জেমস। ভিগি ভিগি গান দিয়ে শেষ করে রাত ১০টায় স্টেজ ত্যাগ করেন। জেমসের বিদায়ের পর কানাডিয়ান যাদুঘর শিল্পিদের মনোমুদ্ধকর যাদু প্রদর্শন দেখানো হয় যা দর্শকদের কাছে আনন্দ প্রদান করে। এরপর স্টেজে উঠে আসে শ্রীলংকান জ্যাকলিন ফারনাদদেস। ১০ মিনিট গানের সাথে নেচে দর্শকদের আনন্দ দেন তিনি। অবশ্য নাচের পর দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সবশেষে মঞ্চে আসেন আতিফ আসলাম। তিনি মোট ৩টি গান পরিবেশন করেন। সবশেষে আবরো আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে উঠে রাতের আকাশ।
আজ থেকে মাঠের লড়াইয়ে নামবে ৭টি দল। ২৫ পাকিস্তানী ছাড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বিপিএলে দ্বিতীয় আসর। আগামীকাল প্রথম ম্যাচে ঢাকার মুখোমুখি হবে খুলনা রয়েল বেঙ্গলস। এরপর রাতে রংপুর রাইডার্স ও সিলেট রয়েলস মুখোমুখি হবে।