ঘরের মাঠে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে খুলনা রয়েল বেঙ্গলস। আগের দুই ম্যাচ হেরে কিছুটা চাপে থাকা খুলনা ঘরের মাঠে নিজেদের ফিরে পাবে বলে আশা করা যাচ্ছিল। কিন্তু আজও পরাজয়ের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেনি। সিলেট রয়েলসের কাছে ৬ উইকেটে হেরে পরাজিত।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ ১৪৫ রান। লড়াকু স্কোর বোর্ডে জাম করলেও মাত্র ১৬.২ বলেই জয় নিশ্চিত করে সিলেট। ৬ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। তিন ম্যাচে তিন জয় নিয়ে ঢাকার সাথে বেশ লড়াই করার মনোভাব দেখিয়ে যাচ্ছে।

ব্যাটিং করতে নেমেই ৬ রানেই সোহাগের শিকার হয়ে শাহরিয়ার প্যাভিলিয়নে। লিউ ভিনসেন্ট ও ব্রিট কিছুটা আশার আলো দেখালেও তারাও খুব অল্প রানে আউট হয়ে ফিরে যান। ভিনস্টে ২৯ ও ব্রিট ১০ রানে। ড্যানিয়েল হ্যারিস ১০ রান করে আক্রমণাত্তক হবার আশংকা থাকলেও চিগাম্বুরার বলে ফিরে যান। মূলত ওয়েসেলস এর ৬৩ রানই খুলনাতে রক্ষা করে। ৪১ বলে পাওয়া অর্ধ শতকে ওয়েসেলস ৪টি চার ও ৩টি ছয়ের মার মারেন। তবে তার সাথে আর কেউ যোগ্য সমর্থন দিতে পারেনি। শেষ পর্যন্ত ৬৩ রানে অপরাজিত থেকে খুলানকে ১৪৫ রানের লড়াকু স্কোর দেয়। কিন্তু ব্যাটিং করতে নেমেই খুলানার মাটিতে খুলনাকে আরও ঝামেলায় ফেলে দেয় ওপেনার দুই ব্যাটসম্যান স্টারলিং এভং মাসাকাদজা। ৩২ বলে ৭৮ রানের জুটি গড়ে দলকে জয়ের শক্ত ভিতটি গড়ে দেন দুই ব্যাটসম্যান। নাবিল সামাদ স্টারলিংকে ফিরারেও মাসাকাদজা ক্রিজে থেকে নিজের অর্ধশত রান তুলে নেন। ৫২ রানে আউট হবার আগে সিলেটের জয় কেবল সময়ের মাত্র হয়ে উঠে। মুশফিক ১৯ ও চিগাম্বুরা ৯ রানে অপরাজিত থাকে। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মাসাকাদজা।