বাংলাদেশ প্রিমিয়ার লীগের ৩৫তম ম্যাচে ঢাকা গ্লাডিয়েটরস এবং খুলনা রয়েল বেঙ্গলস মুখোমুখি হয়। দ্বিতীয় বারের দেখার আগে প্রথম দেখায় ঢাকা ৬২ রানে খুলনাকে পরাজিত করেছিল। মাশরাফি বিহীন ঢাকা মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে মাঠে নামে। টসে জিতে খুলনা ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লু ভিনসেন্ট। ২০ ওভারে ১৭৬ রান সংগ্রহ করলেও প্রথমে ১০ রান তুলতেই দুই ওপেনার শাহরিয়ার নাফীস এবং মিথুন আলী ফিরে যান। তৃতীয় উইকেট জুটিতে দুই ভিনদেশী রক্ষা করে খুলনাকে। ব্রিট এবং জোহান মোবারক ৭৪ বলে ১২০ রানের জুটি গড়ে রানের জুটি গড়ে। মোবারক ৪৩ বলে ৬৫ রানে ফিরে যান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে খুলনা ১৭৬ রানের সংগ্রহ করে। ব্রিট ৫৬ বলে ৯৪ রান করে অপরাজিত থাকে। ১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার আশরাফুল এবং দিশলান মাত্র ৩.৩ বলে পেসারদের উপর ঝড় তুলে ৪১ রান সংগ্রহ করে।  ৪১ রানে দিলশান ৪ রানে বিদায় নেবার পর ৪ রান যোগ করতেই ৪৫  রানে বিদায় নেন সাকিব(১) এবং এনামুল হক (০) । এক পাশে নিজের স্বভাবসুলভ ব্যটিং করা  আশরাফুল  ২৭ বলে ৫ চার এবং ২ ছয়ে নিজের অর্ধশত তুলে নেন। চতুর্থ উইকেটে জশুয়া কব এবং আশরাফুল ৪৪ বলে ৬১ রানে জুটি গড়ে। কব ২০ বলে ৩১ রানে সানজামুল ইসলামের শিকারী হন। ঢাকা জয়ের জন্যে ৪৩ বলে ৭১ রানের প্রয়োজন। ড্রারেন স্টিভেন্সকে সাথে নিয়ে ৪ বল হাতে রেখে বাকি কাজটুকু সেড়ে নেন  মোহাম্মদ আশারাফুল। ৫৮ বলে ১০৩ রানের ইনিংস খেলতে ১৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি মারেন আশরাফুল। ড্রারেন স্টিভেন্স ২১ বলে ৩ ছয়ে এবং ১ চারে ৩৬ রান করে অপরাজিত থাকে। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছে মোহাম্মদ আশরাফুল।