গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসরের সেমিফাইনালে চিটাগং কিংস ও সিলেট রয়েলস এর মধ্যকার খেলাটি সন্ধ্যা ৬টায় শুরু হবার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টস পর্যন্ত করতে পারেনি ম্যাচ রেফারি রকিবুল হাসান। দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলেছে। আম্পায়ার ও ম্যাচ রেফারির রিপোর্ট পাওয়ার পর রাত ৯টার পর খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। মিরপুর প্রেস কনফারেন্স রুমে আনুষ্ঠানিক ঘোষণা দেন বিপিএল গর্ভানিং কাউন্সিলের প্রধান আফজালুর রহমান সিনহা ও ড: আই এইচ মল্লিক। আফজালুর রহমান সিনহা বলেন, আমরা দুই দলের সঙ্গেই বৈঠক করেছি। তারা কেউ আজ ম্যাচ খেলতে আগ্রহী নয়। দুই দলই পুরো ২০ ওভারের ম্যাচ খেলতে চায়। এবং সেটা কাল হবে।” এছাড়া ফাইনালের ম্যাচের জন্যে রিজার্ভ ডে হিসেবে ২০ তারিখ রাখা হয়েছে বলে ঘোষনা দেন তিনি।
বৃষ্টিতে পরিত্যাক্ত সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হবে