টানা দ্বিতীয়বার ফাইনালে খেলা। দল নিলামের থেকে শুরু হয়ে এখন পর্যন্ত গোছাল দল ঢাকা গ্লাডিয়েটরস। প্রথম আসরের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় আসরের নিলামে সাকিব, আশরাফুল,এনামুল,মাশরাফিকে নিয়ে বেশ শক্ত দল গড়ে। কাগজে কলমে ও শক্তির বিচারে সকলের চেয়ে এগিয়ে থেকে শিরোপা যুুদ্ধ শুরু করে। লীগ পর্বের ১২টি ম্যাচে ৯টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রেস টু ফাইনালে সিলেটের মুখোমুখি হয়। সিলেটকে ৪ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে ঢাকা গ্লাডিয়েটরস। আগামীকাল সন্ধ্যা ৬টায় শিরোপা যুদ্ধের শেষ ম্যাচে মুখোমুখি হবে।
ফাইনাল ম্যাচের আগে গতকাল মিরপুর একাডেমি মাঠে শেষ প্রাকটিস করার সুযোগ পেয়ে কোচ ইয়ান পন্টের তত্তবধানে ঘাম ঝড়ানো অনুশীলনে নামে ঢাকা গ্লাডিয়েটস। বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘন্টা অনুশীলন করে খেলোয়াড়েরা। অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে অধিনায়ক মাশরাফি দলের শেষ ম্যাচের প্রস্তুতি এবং আগামীকালের প্রস্তুতি নিয়ে কথা বললেন। তারই কিছু অংশ তুলে ধরা হল-
প্রশ্ন: দ্বিতীয় বারের মতো শিরোপার স্বপ্ন দেখচ্ছেন কতটা আত্মবিশ্বাসী ?
মাশরাফি: পুরো টূর্ণামেন্টেই আমরা ভালো খেলেছি। আমাদের অবশ্যই সুযোগ আছে। ফাইনালে আসলে দ্বিতীয় কোন সুযোগ নাই। আমাদের সেরা ক্রিকেট অবশ্যই খেলতে হবে এবং সেটা খেলতে পারলে শিরোপা জয়ের একটা সম্ভাবনা থাকবে।
প্রশ্ন: আপনারা কি পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন ?
মাশরাফি: টি-টোয়েন্টি ক্রিকেটে পরিকল্পনা করার সুযোগ ও সময় কোনটাই থাকে না। আমি মনে করি দুটো দলই শক্তিশালী। তাদের অবশ্যই ক্ষমতা আছে চ্যম্পিয়ন হওয়ার মতো। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।
প্রশ্ন: গেইল নেই এটা দলের মধ্যে কোন অতিরিক্ত চাপ তৈরি করছে ?
মাশরাফি : আমরা প্রথম যে ম্যাচগুলো খেলেছি সেটা গেইলকে ছাড়াই খেলেছি। আমাদের পরিকল্পনাও সেরকমই ছিলো। হয়তো শেষ ম্যাচে গেইল যেভাবে খেলে গেছে সবার আফসোস থাকতে পারে। গেইল থাকলে হয়তো ভালো হতো। আমাদের লোকাল খেলোয়ারা ভালো। সাকিব-আশরাফুল যদি খেলতে পারে কিংবা পোলার্ড আছে। এছাড়া বিদেশী খেলোয়ার আগেও যারা ছিলো সবাই যদি যার যার সেরাটা দিতে পারে আমি মনে করি গেইলের অভাবটা অতোটা বোধ করবো না আমরা।
প্রশ্ন: আপনাদের দলটাই সবচেয়ে বেশি তারকা সমৃদ্ধ,এটা কি কখনও কখনও দলের জন্য চাপ সৃষ্টি করে?
মাশরাফি : আমার মনে হয় না যে টি-টায়েন্টি ক্রিকেটে তারকা সমৃদ্ধ দল খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়ন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের শটর্স খেলতে হয়, বোলারদের উপর চাপ থাকে। এক্ষেত্রে আমার মনে হয় না যে, বড় বড় তারকারা এখানে কোন ফ্যাক্টর। টিম স্পিরিটাই মূল বিষয়। আপানারা দেখেছেন যে, সিলেট কিন্তু পুরো টুনামেন্টে ভালো খেলেছে শুধুমাত্র টিম স্পিরিটের জোরে। তাদের দলে বড় কোন তারকা নেই। সবই মনে করছে কাগজে-কলমে আমরা এগিয়ে। আগের ম্যাচটিতে সিলেট আমাদের প্রায় হারিয়ে দিয়েছিলো। যেই আসুক না কেন আমাদের জন্য কাজটা খুব সহজ কবে না।
প্রশ্ন: অনেক্ বড় স্কোর অনায়সে প্রতিপক্ষ করে ফেলছে। আগামীকাল ফাইনাল ম্যাচের জন্য কত রানের স্কোরকে সেফ বলবেন?
মাশরাফি: এটা আসলে খুব কঠিন বলা। উইকেটটা আসলে স্পোটিং উইকেট, ওখানে স্পিনারও ভালো করছে, ব্যাটসম্যানরাও ভালো করছে। কখনোও কখনোও পেস বোলারাও ভালো করছে। উইকেটটা খুব ভালা, যারা ভালা খেলবে তারাই জিতবে। তবে ১৭০-১৮০ হলে লড়াকু একটা স্কোর হবে।