283px-Bangladesh_Cricket_Cap_Insignia.svg
বিসিবি ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করছে বিসিবি। সাবেক বিচারপতিকে প্রধান করে দশ সদস্যের এই কমিটি শীঘ্রই প্রকাশ করবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন সুজন। তদন্ত কমিটি গঠন করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন সুজন রোববার মিরপুরে বলেন, ‘যারা দেশের ক্রিকেটে কলঙ্কের কালি মাখিয়েছে, তাদের বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে । ১০ সদস্যের ট্রাইব্যুনালে ৩ জন প্রধান থাকবেন। এ ৩ জনের একজন হবেন সাবেক প্রধান বিচারপতি। আকসুর রিপোর্টের  উপর ভিত্তি করে আমরা একটি শক্তিশালী তদন্ত কমিটি তৈরি করে পরবর্তী কার্যক্রম হাত নেব। তবে তাদের সবাইকে আইন ও ক্রিকেট বিশেষজ্ঞ হতে হবে।” এদিকে শুক্রবার বিসিবির এডহক কমিটির সভাপতি নাজমুল হাসান পাপণ জানিয়েছেন সোমবার ক্রিকেট বোর্ডে আইসিসি দুর্নীতি কমিশনের কর্মকর্তারা বৈঠক করবেন।