বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফ) এডহক কমিটির সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিলেন খন্দকার জামিল। জামিলের সঙ্গে আরও পদত্যাগ করেন সহ-সভাপতি কে এম আর মঞ্জু, সদস্য নাজিরুল ইসলাম , সদস্য শফিকুল ইসলাম লিটু ও সুলতান উদ্দিন আহমেদ। ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার ঘোষণা দেবার সময়ে খন্দকার জামিল বলেন, ‘বর্তমানে আমি হকি ফেডারেশনের এডহক কমিটির সহ-সভাপতি হিসাবে দায়িত্বপালন করেছি। আসলে দায়িত্বপালন করেছি বললে ভুল হবে। আমি শুধু শুধু দায়িত্ব গ্রহন করে পদ দখল করে রাখার পক্ষে নই। অতীতে আমি ক্রিকেট বোর্ডে ও অলিম্পিক এসোসিয়েসনে ছিলাম। যতোটা সেখানে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু এই কমিটির সাথে থেকে কাজের প্রতি মন উঠে যাচ্ছে। সেজন্য ব্যাক্তিগত কারণ দেখিয়ে আমি আমার পদ থেকে সরে আসছি।”