উল্লাস করা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন ইংলিশ ক্রিকেটাররা। দিনের আলোতে অ্যাশেজ জয়ের পর শূণ্যে লাফিয়ে উঠলেও রাতের অন্ধকারে পিচে মূত্রত্যাগ করলেন তারা। সোমবার ওভালের ক্রিকেট গ্রাউন্ডে ঠিক এমন আজব ঘটনা ঘটিয়েছেন কেভিন পিটারসেন, জেমস এন্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। অ্যাশেজ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ইংল্যন্ড। তাই তো ক্রিকেট পিচের উপর মূত্রত্যাগ করে জয়ের আনন্দে ভাসলেন তারা তিন জন। এই তিন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার কয়েকজন সাংবাদিক। যারা ওই সময় প্রেস বক্সে বসে নিজ চোখে দেখেছেন তিনজনের কান্ড। অস্ট্রেলিয়ান এক সাংবাদিক বলেন, খেলা শেষ হওয়ার পর মদ্যপান করে পিচের উপর বসে মূত্রত্যাগ করে ইংলিশ ক্রিকেটাররা। অ্যাশেজ জয়ের আনন্দ উদযাপন করতে এই তিন খেলোয়াড় পিচের উপর গিয়ে বসেছিল। ইংলিশ উইকেট রক্ষক ম্যাট প্রিয়র খেলোয়ারদের ওভাল পিচের উপর অন্ধকারে বিয়ারপানের একটি ছবি টুইট করেন। তিনি এটাকে অ্যাশেজের সব থেকে উত্তম মুহূর্ত বলে আখ্যায়িত করেন। ব্রিটেনের ক্রীড়ামন্ত্রী হিউজ রবার্টসন রবার্টসন বলেন, ক্রিকেটারা যদি সত্যিই এ ঘটনা ঘটিয়ে থাকে তবে এটা কোনও ভাল ব্যবহার নয়। বিষয়টি খতিয়ে দেখে শাস্তির ব্যবস্থা করা হবে।’