dhplওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। শনিবার ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)কে ৩ উইকেটে হারিয়েছে গত লিগের চ্যাম্পিয়নরা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করতে নেমে সিসিএস নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে। জবাবে ৮ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় পায় ভিক্টোরিয়া। ক্রিকেট কোচিং স্কুল হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন সালমান।  এছাড়া রমেশ ৩৬, জিশান ২৭, আসিফ আহম্মেদ ২২, ফারভেজ ৪২ ও নাজমুল মিলন ১৬ রান করেন। ভিক্টোরিয়ার পক্ষে মনির হোসেন তিনটি ও মো.শরিফ দুটি করে উইকেট নেন। জয়ের জন্য ২১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া ৬৩ রান তুলতেই চার উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে। ক্রিজে আসা নাসির ভিক্টোরিয়ার রান তোলার দায়িত্ব নেন। ৭৮ বলের ৭৭ রানের ইনিংসটিই জয়ের ভিত গড়ে দেয়। নাসির ছাড়াও ৪০ রানের মূল্যবান ইনিংস খেলেন জুবায়ের আহমেদ। বল হাতে ক্রিকেট কোচিংয়ের আসিফ আহম্মেদ তিনটি ও কুমরুল ইসলাম দুটি উইকেট নেন। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের খেলা শনিবার থেকে মাঠে গড়িয়েছে।  বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে লিগে তৃতীয় জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক।  সকালে টসে হেরে ব্যাটিং করতে নেমে মোহামেডান নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৩ রান জমা করে। জবাবে ব্যাটিং করতে নেমে ২ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে প্রাইম ব্যাংক।  প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে মোহামেডানের দুই ওপেনার। ওপেনার জুপিটার ঘোষ ২৪ ও তিলকরত্নে দিলশান ২৮ রানে সাজঘরে ফেরেন। ৪৩ রানে প্রথম উইকেট হারালেও ৮২ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাশরাফিরা।  রাজিন সালেহ ২১ মুক্তার আলীর ৩০ রান ছাড়া দলের পক্ষে কেউ সুবিচার করতে পারেনি। ফলে নির্ধারিত ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায় মোহামেডান। প্রাইম ব্যাংকের পক্ষে জিয়াউর রহমান তিনটি উইকেট লাভ করেন। এছাড়া তাপষ বৈশ্য ও এনামুল হক জুনিয়ার দুটি করে উইকেট নেন। সহজ  লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৭৬ রান তুলতেই ৫ উইকেট হারায় প্রাইম ব্যাংক।  ওপেনার জিয়াউর রহমান ও সৈকত আলী ২৮ রান যোগ করার পর জিয়াউর রহমান ১৪ রানে ফিরে যান।  ৮ রান যোগ হতেই ফিরে যান ভানুকা রাজাপাকসা (০) ও সৈকত আলী (১৭)। দলীয় ৪৪ রানে শ্রীলংকান লাহিরু থিরিমান্নেকে ২ রানে ফিরান দিলশান।  পঞ্চম উইকেটে টেইলর ও তাইবুর রহমান ৩২ রান যোগ করেন। টেইলরকে ২০ রানে ফেরত যাবার পর ষষ্ঠ উইকেটে তাইবুর পারভেজ ও রেজাউল করিম ৭১ রানের জুটি বেধে প্রাইম ব্যাংকের জয় নিশ্চিত করেন।  তাইবুর রেজা ৩৮ ও রেজউল করিম ৪১ রান করেন।  শেষ দিকে ফরিদুদ্দিন মাসুদের ১২ রানের সুবাদে ১৪ বল হাতে রেখে জয় পায় প্রাইম ব্যাংক । মোহামেডানের হয়ে সাকলাইন সজীব ২৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট নেন আজান্তা মেন্ডিস ও মুক্তার আলী। দলের অধিনায়ক পেসার মাশরাফি ৯ ওভার বোলিং করে ৪৮ রানের বিনিময়ে  উইকেট শূণ্য থাকেন। প্রাইম ব্যাংকের রেজাউল করিম ম্যাচ সেরা নির্বাচিত হন।