২০১৪ টি-২০ বিশ্বকাপের টিকিট আগামী ১৭ নভেম্বর থেকে বিক্রি শুরু হবে। এর আগে ১০ নভেম্বর টিকিটি বিক্রির কার্যক্রম২০১৪ টি-২০ বিশ্বকাপের লোগো শুরুর কথা ছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে টিকিট বিক্রির কার্যক্রম ৭ দিন পিছিয়ে দেবার বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় ও বিদেশি দর্শকদের টিকিটের চাহিদা পূরণ এবং বিক্রির সহজ পদ্ধতি বের করার উদ্দেশ্যে এক সপ্তাহ বিলম্ব করা হচ্ছে বলে জানিয়েছে আইসিসি। চট্টগ্রাম, ঢাকা ও সিলেটে টুর্নামেন্ট চলবে আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। ছেলে ও মেয়েদের চারটি সেমি-ফাইনাল ও দু’টি ফাইনাল হবে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেমিফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচের টিকেটের বিক্রি শুরু হবে ৫০ টাকা থেকে, সর্বোচ্চ মূল্য দুই হাজার টাকা করে। ঢাকায় সেমি-ফাইনালে টিকেট কেনা যাবে সবচেয়ে কম ১০০ টাকায় এবং সর্বোচ্চ মূল্য ৩ হাজার টাকায়। ফাইনালের টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা, আর সর্বোচ্চ ৪০০০ টাকা। প্রথম রাউন্ড ও সুপার টেন মিলিয়ে ২২ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৬০টি, ছেলেদের ৩৫টি ও মেয়েদের ২৫টি।   স্বাগতিক দর্শকেরা ১০ নভেম্বর থেকে টিকেট কিনতে পারবেন এনসিসি ও অগ্রণী ব্যাংকের প্রায় ১০০টি ‘মানিগ্রাম আউটলেট’ থেকে। মেয়েদের বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে বিনামূল্যেই। সিলেটে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোর জন্য স্টেডিয়ামের দরজা খোলা থাকবে। আর ছেলেদের সেমি-ফাইনাল ও ফাইনালের আগে একই ভেন্যুতে হবে মেয়েদেরগুলো। তাই ছেলেদের ম্যাচের টিকেট দিয়েই মেয়েদের ম্যাচটি দেখতে পারবেন দর্শকেরা।