এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। তাই আশা করা যাই এবারের বিশ্বকাপে প্রতিটা ম্যাচে রানের বন্যা বইবে। আইসিসি সব ইভেন্টেই রানবন্যার আশায় ব্যাটিং সহায়ক উইকেট তৈরী করা হয়। কিন্তু ব্যাটিং সহায়ক উইকেট হলেও ইংল্যান্ডের মাটিতে বাড়তি সুবিধা পাবে দ্রুত গতির পেস বোলাররা। সাধারণত এই ধরণের উইকেটে স্পিনার দেড় কিছু করার থাকেনা তাই ম্যাচের ফলাফল কিছুটা নির্ভর করে পেস বোলারদের সাফল্যের উপরে।

ইংল্যান্ড বিশ্বকাপে স্পিনারদের ভূমিকা কি হবে এই ব্যাপারে আজ মিরপুরের একাডেমী মাঠে অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট দলের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমার কাছে মনে হয় স্পিনারদের রানটা চেক দেয়া খুব জরুরী হবে। কারণ ওইসব দেশে কিন্তু স্পিনাররা বেশী সাহায্য পাবে না। উইকেট না বের করতে পারলেও ইকোনমিকাল বোলিং করতে হবে।’

বিশ্বকাপে রান চেক দেওয়ার ব্যাপারে মিরাজ বলেন, ‘আমি মনে করি ওভার প্রতি পাঁচ সাড়ে পাঁচ করে রান দিলে সেটা অনেক ভালো বোলিং ফিগার হবে। এর মধ্যে ২/১টা উইকেট নিতে পারলে তো অনেক ভালো। আসল কথা এটাই যে পেসারদের সাহায্য করা রান কম দেয়া স্পিনারদের মূল ভূমিকা থাকবে বিশ্বকাপে।’

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে মিয়াজ জানান, ‘সামনে আমাদের আয়ারল্যান্ড সিরিজ আছে। এরপর আমরা বিশ্বকাপ খেলতে যাবো। আমার কাছে মনে হয় প্রিমিয়ার লিগ চলাকালীন যে এক মাস সময় পাবো এই সময়ের মধ্যেই নিজেদেরকে গুছিয়ে নিতে হবে কারণ আমাদের হাতে ওইরকম সময় নেই। ওইরকম সময় পাবোও না, প্রিমিয়ার লীগের ফাঁকে ফাঁকে যতটুক প্রতুতি নেয়া সম্ভব ততটুকই নিব।’

স্পিনারদের প্রসঙ্গে মিরাজ আরো বলেন, ‘অবশ্যই আমাদের স্পিনারদের যে দায়িত্ব সেটা হলো পেসারদের সহযোগিতা করা। কারণ উপমহাদেশে খেলা হলে স্পিনারদের ভূমিকাটা বেশী থাকতো। কিন্তু ইংল্যান্ডে পেসারদের সাপোর্ট করতে হবে। এই কাজটা ঠিকঠাক করতে পারলে আমাদের টিম আরও ভালো করবে।’