১২ বছর অতিক্রম করে ১৩ বছরে পা দিল বাংলাদেশের টেস্ট ইতিহাস। ২০০০ সালের ১০ নভেম্বর শুরু হয়েছিল টেস্ট যাত্রা। ২০০০ সালে ভাchittagong740রতের বিরুদ্ধে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। সেই সময়কার বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরীর কৃত্বিতে বাংলাদেশ অর্জন করেছিল টেস্ট স্ট্যাটাস। টেস্টর প্রথম ম্যাচে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন নাঈমুর রহমান দুর্জয়।  ২০০০ সালে টেস্ট যাত্রার পর বাংলাদেশ এখন পর্যন্ত ৮১টি টেস্ট খেলেছে। ৬৭ হারের বিপরীতে বাংলাদেশের অর্জন ১০টি টেস্ট ড্র আর ৪টি জয়। জিম্বাবুইয়ের বিরুদ্ধে ২০০৫ সালে প্রথম জয় পাওয়ার পর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও দুটি ও সর্বশেষ এ বছর জিম্বাবুইয়ের বিরুদ্ধে আরেকটি জয় পায় বাংলাদেশ। এছাড়া জিম্বাবুইয়ের বিরুদ্ধে তিনটি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি, ভারতের বিরুদ্ধে একটি, শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচে ড্র করে বাংলাদেশ। ২০১৩ সালেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ সিরিজে দুটি ম্যাচে ড্র করে। আর জিম্বাবুইয়ের বিরুদ্ধে জেতে। এ বছরটিই যেন টেস্টে বাংলাদেশের সবচেয়ে সাফল্যময় বছর গেছে। র‌্যাঙ্কিংয়ে নিজেদের চেয়েও এগিয়ে থাকা শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে লড়াই করেই টেস্টে ড্র করেছে বাংলাদেশ।