ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার ক্যারিয়ারের শেষ টেস্টের জার্সি উপহার দিলেন টিনো বেস্ট পুত্র তামানিকে। ক্যারিবীয় এই পেxjarsi-120131117012505.jpg.pagespeed.ic.XgGz3TKLNIসার প্রথমবারের মতো ভারত সফর করছেন। ইতিহাসের সাক্ষী হয়েছেন শচীনের ২০০তম টেস্টে অংশ নিয়ে।টিনো বেস্টের ছেলে তামানি বাবার কাছে জন্মদিনের উপহার হিসেবে চেয়েছিল শচীন শতক হাকানোর পর যেনো শচীনের উইকেটটা তার বাবা পায়। কিন্তু শচীন মাত্র এক ইনিংসে ব্যাটিং করার সুযোগ পায়। প্রথম ইনিংসে শচীন ৭৪ রানের জকজকে একটি ইনিংস খেলেন। তামানির ইচ্ছে অনুযায়ী শচীন শতকও পাননি আবার টিনো বেস্ট উইকেটও পাননি।    টিনো বেস্ট-এর কাছ থেকে ঘটনা শুনে শচীন তাঁর ঐতিহাসিক ম্যাচের জার্সিটাই উপহার হিসেবে তামানিকে দেন। সঙ্গে শচীন রমেশ টেন্ডুলকারের একটি মহামূল্যবান অটোগ্রাফ। জার্সিতে লিখে দেন, ” To Tamani, Keep Smiling . Sachin Tendulkar “.