ক্যারিবিয়ান সাবেক কিংবদন্তি পেসার ইয়ান বিশপের মতে সাকিব আল হাসান কিংবা ইমরান খানের মত অলরাউন্ডার পৃথিবীতে কালে ভদ্রে দুই একবার জন্ম নেই। এদের মতো একজন ক্রিকেটার দলে থাকলে দুইজনের সুবিধা ভোগ করতে পারে দলটি। এদের থেকে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান এবং বিশেষজ্ঞ বোলারের সুবিধা পাওয়া যায়। দলের প্রয়োজনে বিপদের মুহূর্তে ব্যাট হাতে একাই টেনে নিতে পারে দলকে সেই সাথে বল হাতেও প্রতিপক্ষ শিবিরে তুলতে পারেন নাভিশ্বাস!

ইয়ান বিশপ সাকিব আল হাসানের প্রশংসা করে বলেন, “ সবাই একজন ইমরান খান অথবা সাকিব আল হাসানকে চায় কিন্তু তারাতো আর গাছ থেকে পড়ার মত কেউনা। প্রত্যেক দলই তাদের চায় কিন্তু তাদের বাজারেও কিনতে পাওয়া যায়না। দলের অনেক কিছুই বিশেষজ্ঞদের সংস্পর্শে তৈরি হয় তবে অলরাউন্ডার জিনিসটি এখনও নিজেদের জায়গায় আলাদা।”