Federation Cup 2013 Logo Finalওয়ালটন ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল আজ বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৫ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন আবাহনী লিমিটেড,ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ,টিম বিজেএমসি এবং সকার ক্লাব ফেনী। কোয়ার্টার ফাইনালকে লক্ষ্য রেখে দুই দলই বুধবার নিজেদের মাঠে ঘাম ঝড়ানো অনুশীলন করে। মোহাডেমানে স্পোর্টিং ক্লাব বুধবার বিকেলে মতিঝিলে নিজেদের মাঠে প্রায় ঘন্টা দুই অনুলীলন করেন। কোচ সাইফুল বারীর মোহামেডান প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে ৫-২ গোলে হারায়। তবে  দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আবাহনীর বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে যায়। হারের সেই ক্ষত থেকে বেরিয়ে এসে কোয়ার্টার ফাইনাল জয় করতে দৃঢ়প্রতিঙ্ঘ ফুটবলাররা। অন্যদিকে শেখ জামাল এবার ৯ কোটি টাকা দিয়ে দল গঠন করলেও প্রত্যাশা মাফিক ফলাফল পায়নি। প্রথম রাউন্ডের দুই ম্যাচে দুই জয় পেলেও গোল করেছে মাত্র ৩টি। তবে সব হিসাব ছাপিয়ে নক আউট পর্বের লড়াইয়ে আগামীকাল দুই দলই নিজেদের সেরটা দিবে তা বলার অপেক্ষা রাখে না।