বাংলাদেশ ক্রিকেট লিগ(বিসিএল)র প্রথম রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়েছে। সাভারের বিকেএসপির ২ নম্বর মাঠে ওয়ালটন সেন্ট্রাবিসিএলল জোন ও ইসলামী ব্যাংক ইষ্ট জোনের ম্যাচ অমীমংসিত থাকে। আলোর স্বল্পতা ও ভেজা আউট ফিল্ডের কারণে চতুর্থ দিন একটি বলও মাঠে গড়ায়নি।তবে ড্র করেও ইসলামী ব্যাংকের থেকে এগিয়ে থাকলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যাটিং, বোলিং ও প্রথম ইনিংসে লিড নিয়ে ম্যাচে ১২ পয়েন্ট অর্জন করেছে ওয়ালটন। অন্যদিকে ৩ পয়েন্ট পিছিয়ে ৯ পয়েন্ট অর্জন করেছে ইসলামী ব্যাংক।ম্যাচ ড্র হওয়ায় দুই দলই ৩ পয়েন্ট অর্জন করেছে।টসে হেরে ব্যাটিং করতে নেমে ইসলামী ব্যাংক সব উইকেট হারিয়ে ৩০৩ রান জমা করে। বাইলজ অনুযায়ী ৩০০ থেকে ৩৪৯ রান করলে ৩ পয়েন্ট অজর্ন করবে দল। এক্ষেত্রে ইসলামী ব্যাংক ৩ পয়েন্ট ব্যাটিং বোনাস পায়। জবাবে ব্যাটিংয়ে নেমে ওয়ালটন সব উইকেট হারিয়ে ৪৭৫ রান করে। লিড নেয় ১৭২ রানের। বাইলজ অনুযায়ী ৪০০ বা তার অধিক রান করলে ৫ পয়েন্ট পাবে দল। সেক্ষেত্রে ওয়ালটন পূর্ণ ৫ পয়েন্ট ও লিড নেওয়ায় ১ পয়েন্ট অতিরিক্ত অর্জন করে।অন্যদিকে দুই দলই প্রতিপক্ষের সব উইকেট ১১০ ওভারের মধ্যে তুলে নেওয়ায় তিন পয়েন্ট করে বোলিং বোনাস অর্জন করে।সব মিলিয়ে প্রথম ইনিংসে লিড,ব্যাটিং বোনাস, বোলিং বোনাস ও ড্র নিয়ে ১২ পয়েন্ট অর্জন করে ওয়ালটন। এবং ইসলামী ব্যাংক ব্যাটিং, বোলিং ও ড্র মিলিয়ে ৯ পয়েন্ট অর্জন করেছে।গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬২ রানের লিড নেয় ইস্ট জোন। ওয়ালটনের চেয়ে ১৭২ রানে পিছিয়ে  থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তারা। দিনের শেষ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ইস্ট জোনের সংগ্রহ ২৩৪ রান। ক্রিজে ৩৯ রানে মুমিনুল ও ২৭ রানে ব্যাট করছিলেন তামিম।