আজ থেকে দ্বিতীয় দফায় টি-টোয়েন্টি বিশ্বকাটের টিকেট বিক্রির কথা ছিল।  কিন্তু চারদিন পিছিয়ে আগামী ৫ ফ্রেবুয়ারি থেকে ‘অনindet20লাইনে’ টিকেট বিক্রি শুরু হবে। এই দফায় শুধু অনলাইনেই টিকেট কিনবেন ক্রিকেট প্রেমিরা। বিশ্ব টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিচালক তালভীর কামরুল ইসলাম জানিয়েছেন,‘আজ থেকে টিকেট বিক্রির কথা থাকলেও চারদিন পিছিয়ে দেয়া হয়েছে। প্রথম রাউন্ড থেকে শুরু করে ফাইনাল ম্যাচের টিকেট পাওয়া যাবে। এবার শুরু অনলাইনেই টিকেটি বিক্রি হবে।’ টুর্নামেন্টের সেমিফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচের টিকেটের মূল্য সর্বনিম্ন ৫০ টাকা। সর্বোচ্চ মূল্য দুই হাজার। সেমিফাইনালের মূল্য ১০০ থেকে শুরু করে তিন হাজার টাকা। এবং ফাইনালে ২০০ টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত।