শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগাররা ১৩ রানে পরাজিত হয়। হাতের থেকে ফসকে যাওয়া ম্যাচ জি
তে যায় শ্রীলঙ্কা। টসে হেরে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ১৮০ রান জমা করে। জবাবে বাংলাদেশ ১৬৭ রানে পরাজিত হয়। ভালো বোলিং করলেও ফিল্ডিংয়ে আশানুরূপ সাড়া না পাওয়ায় লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শামসুর রহমান ও মুমিনুল হক দলকে এগিয়ে নিয়ে গেলেও পরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় হাওে স্বাদ নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ফেলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে টাইগার ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। তবে দ্বিতীয় ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে। অফ ফর্মে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ দলের বাহিরে যেতে পারেন। তার পরিবর্তে আসতে পারেন নাঈম ইসলাম। গত নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন নাঈম। ৫৪.৩৩ গড়ে তার ব্যাট থেকে আসে ১৬৩ রান। এদিকে তামিম ইকবাল ও মাশরাফি বিন মতুর্জাকেও দ্বিতীয় ম্যাচে মাঠের বাহিরে থাকতে হতে পারে। তামিমের প্রথম একাদশে খেলার সম্ভবনা ক্ষীণ। তবে শেষ মুহুর্তে যদি মাশরাফি দলে আসেন তবে বাদ পড়তে পারেন আল-আমিন হোসেন। তবে উইকেট পেস সহায়ক হলে তিন পেসার নিয়ে সেরা একাদশ সাজাতে পারেন মুশফিক।